ইংরেজি লিখতে গিয়ে বা বলতে গিয়ে ছাত্রছাত্রীরা একটা ভুল প্রায়শই করে। আর তা হল preposition এর পর verb এর ব্যবহার। মনে রাখতে হবে, infinitive to এর পর verb এর present form বসে। এ ছাড়া সকল preposition এর পর verb এর সাথে ing বসে। যেমন :
I am afraid of speaking before the auduence.( speak বা spoke হবে না।
He is interesrted in reading.
They keep him off for talking too much.
He aims at receiving higher degree. How can you blame him without knowing anything for sure? The teacher insisted on taking every possible chance. কিন্ত I love to speak english fluently. ( infinitive to). He was appealiing most fervently to get the job. তবে preposition er পর noun ও বসে, কিন্ত শুধু adjective বসে না। adjective বা অন্য কিছু বসলেও শেষে noun অবশ্যই থাকতে হবে। যেমন : He rebuked me for delay. ( delay একটি noun) He rebuked me for late -- ভুল। late একটি adjective. সঠিক হল, He rebuked me for being late. He could impress everyone by his polite behaviour.( behaviour - noun. অনেকেই বলে for his polite behave যেটা ভুল কারণ behave-- verb. আমি আগেই বলেছি preposition এর পর verb+ing or noun বসে). Some more examples: He was rewarded for his boldness. I was amazed at his mesmerising performance. You were always appreciated by all for your punctuality. On going there, I discovered a new thing.
কয়েকটি অপারেশনঃ ১. অপারেশন ঈগলঃ ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর এ যাবৎকালীন ইতিহাসের সর্বধিক সংখ্যক বিমানের বহর নিয়ে হিটলারের নাৎসিবাহিনী ইংল্যান্ডের উপর আক্রমণ চালায় এবং বেপরোয়া বোমাবর্ষণ করে।শোনা যায় হিটলারের বিমান বাহিনীর প্রধান “মার্শাল গোয়েরিং” স্বয়ং এই অভিযান পরিচালনা করেন।
২. অপারেশন জোনাথনঃ সত্তরের দশকে তেলআবিব থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানকে সন্ত্রাসীরা উগান্ডার এন্টেবি বিমানবন্দরে অবতরন করায়।এর প্রেক্ষিতে ইসরাইলের কমান্ডোবাহিনী অতর্কিত পাল্টা হামলা চালিয়ে ১০ মিনিটের মধ্যে বিমানদস্যুদের হত্যা করে যাত্রীদের উদ্ধার করে।এই অপারেশনের নাম “অপারেশন জোনাথন”। ৩.অপারেশন ডেজার্ট স্টর্মঃ ১৯৯১ সালে ইরাক আকস্মিকভাবে কুয়েত দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি বাহিনীকে হটানোর জন্য যে সামরিক অভিযান পরিচালনা করে তারই কোড নাম ছিল “অপারেশন ডেজার্ট স্টর্ম”। ৪.অপারেশন বারবারোসাঃ সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে হিটলার যে সামরিক অভিযান পরিচালনা করেছিল তারই সাঙ্কেতিক নাম “অপারেশন বারবারোসা”। ৫. অপারেশন ব্লু স্টারঃ ১৯৮৪ সালের ৫-৭ জুন শিখদের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন দমন করবার জন্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে শিখদের প্রধান ধর্মপীঠ অমৃতসরস্থ স্বর্ণমন্দিরে সেনাবাহিনী কতৃক পরিচালিত অভিযানের নামই “অপারেশন ব্লু স্টার”।পরবর্তীতে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেই গুলি করে হত্যা করা হয়। ৬. অপারেশন জ্যাকপটঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা গেরিলা অপারেশনসমূহের সম্মিলিত সাঙ্কেতিক নামই “অপারেশন জ্যাকপট “। ৭.অপারেশন সার্চলাইটঃ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ বাঙালিদের উপর জঘন্য হত্যাকান্ড পরিচালিত করেছিল যার নাম দিয়েছিল “অপারেশন সার্চলাইট “। Visit our youtube channel